ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

গুলিস্তানে ভিক্টর ক্লাসিক বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৩,  4:18 PM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বাস টার্মিনালে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রোববার দুপুর ৩টার দিকে বাসটিতে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। সারাদেশে র‍্যাবের ৪৩৫ টহল দল মোতায়েনসারাদেশে র‍্যাবের ৪৩৫ টহল দল মোতায়েন তিনি বলেন, দুপুরে বিআরটিসি বাস ডিপোর পাশে দাঁড়িয়ে থাকা ভিক্টর ক্লাসিক পরিবহনে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ। এই অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম