ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গুলশানে ভবনের রেলিং থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২১,  6:18 PM

news image

রাজধানীর গুলশানে ১২ তলা ভবনের ৯ তলার রেলিং থেকে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। গত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুলশান থানার উপ -পরিদর্শক (এস আই) শিল্পী আক্তার জানান, আমরা খবর পেয়ে গুলশান-২ রোড নম্বর ৪১ বাসা নম্বর ৪৮ রাস্তার উপর থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ আজ সকালের দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, আমরা এলাকার লোকজনের মুখে শুনতে পাই ওই ভবনের নয়তলা রেলিং থেকে সে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। মৃত্যুর সঠিক কারণ বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরো জানান, নিহত সেলিম উত্তরার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বাবা একজন গার্মেন্টস ব্যবসায়ী। এক ভাই এক বোন সে ছিল ছোট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম