ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

গুলশানে পারিবারিক কলহে ছোট ভাই খুন, পলাতক বড় ভাই

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  10:45 AM

news image

রাজধানীর গুলশান থানাধীন পশ্চিম কালাচাঁদপুরের আকন্দবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই সামি (৩০) খুন হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই জানে আলম পলাতক রয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্বজনদের বরাতে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে জানে আলম দা দিয়ে ছোট ভাই সামিকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সামিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের খালাতো ভাই মনির হোসেন জানান, জানে আলম ও সামি সৎ ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। গুলশান থানার পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। এ দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত জানে আলমকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম