ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

গুলশানে তরুণীকে জবাই করে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৬,  10:56 PM

news image

রাজধানীর গুলশানে কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাটে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। ওই তরুণী একটি বারে ডান্স করতেন এবং পার্লারের ব্যবসা ছিল। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাসার ২য় তলায় বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়া। বাবার নাম মৃত শহীদ আলী। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে সংবাদ পেয়ে ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে সাদিয়া রহমান মীম নামে ওই তরুণীর জবাই করা লাশ উদ্ধার করা হয়। এছাড়া তরুণীর শরীরে আরও বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় এই তরুণী একটি বারে কাজ করত। পশ্চিম কালাচাঁদপুরে ওই ফ্ল্যাটে মীমের সাথে আরেক তরুণী থাকতেন। কিন্তু লাশ উদ্ধারের সময় সেই তরুণীকে আর খুঁজে পাওয়া যায়নি। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।এদিকে, লাশের সুরতহাল প্রতিবেদনে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ উল্লেখ করেন, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে যে কোনো সময় তাকে জবাই করে ও উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না; সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের কাছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম