ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

গুলশানে এসি বিস্ফোরণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  4:04 PM

news image

রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি ভবনে এসি বিস্ফোরণে মাসরুর আহমেদ (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাসরুর রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়তেন। রোববার (১৯ জুন) ভোরে নিকেতন ইসলাম ম্যানসনের ছয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তেজগাঁওয় ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব জানান, এসি বিস্ফোরণের খবর পেয়ে নিকেতন ইসলাম ম্যানসনের ছয় তলায় ওই শিক্ষার্থীর রুমে গিয়ে তাকে দগ্ধ ও অচেতন অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। দেওয়ান রাজিব বলেন, বাসার ভেতর তিনি একাই ছিলেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণেই এসিতে বিস্ফোরণ ঘটে। তাকে উদ্ধার করার সময়ও রুম থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মাসরুরের বাড়ি বগুড়া জেলায়। বাবার নাম আব্দদুল্লাহ আল নকিব। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে পড়তো। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম