ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

গুলশানে অগ্নিকাণ্ড: আহত আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  6:55 PM

news image

রাজধানীর গুলশানের বহুতল ভবনে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রাজু আহমেদ (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শিকদার মেডিকেলের প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান। তিনি জানান, রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজু আহমেদ নামে এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় রাতে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আক্তারুজ্জামান বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে আর কেউ ভর্তি নেই। তবে সব মিলিয়ে সাতজন রোগী আমাদের এখানে আসেন। তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান। রাতে আরেকজনকে সংকাটাপন্ন অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। এ নিয়ে গুলশানের আগুনের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনোয়ার হোসেন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়। উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ১২তলা আবাসিক ভবনে আগুন লাগে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই ভবন থেকে ২২ জনকে জীবিত এবং আনোয়ার হোসেন (৩০) একজনের মরদেহ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম