ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এআই সিস্টেম এড়িয়ে সিভি জমার পরামর্শ গুগলের ৬৫ বলে সেঞ্চুরি করলেন ফ্লিন্টফের ছেলে ৯ মাসের শিশুকে মাথায় তুলে আছাড় মাদকাসক্ত বাবার

গুলশানের তিন স্পা সেন্টারে অভিযান, নারীসহ গ্রেপ্তার ২৫

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  10:50 AM

news image

রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অল দ্য বেস্ট স্পা, থাই স্পা ও লোটাস থাই স্পা সেন্টারে অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অল দ্য বেস্ট স্পার মালিক পায়েলও রয়েছেন। সোমবার (১০ অক্টোবর) সকালে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ অক্টোবর) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশান থানা পুলিশ এ অভিযান চালায়। এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন বলেন, রোববার রাতে গুলশানে বিভিন্ন স্পা সেন্টারে পতিতাবৃত্তির খবর পেয়ে অভিযান চালিয়ে অল দ্য বেস্ট স্পা থেকে নয়জন নারী ও দুজন পুরুষ, লোটাস থাই স্পা থেকে চারজন নারী ও একজন পুরুষ এবং থাই স্পা থেকে ছয়জন নারী ও তিনজন পুরুষকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, মোট ২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম