সংবাদ শিরোনাম
গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, 1:50 PM
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, 1:50 PM
গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে এক অনুষ্ঠানে এ নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নিয়োগপত্র হাতে পেয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত