ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

গুঁড়িয়ে দেওয়া হলো মেসির বাড়ি

#

০৮ আগস্ট, ২০২৪,  5:30 PM

news image

পরিবেশ বিপর্যয়ের দোহাই দিয়ে লিওনেল মেসির স্পেনের ইভিজা দ্বীপের মনোরম ও সৌন্দর্যময় বাড়িটি ভেঙে দিয়েছে এক দল বিক্ষোভকারী। তারা নিজেদেরকে পরিবেশবাদী সংগঠন নাম ‘ফুতোরো ভেজেতাল’ বলে দাবি করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) মেসির বাড়িতে হামলা করেন তারা। এদিকে এ ঘটনার খবরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। তিনি লিখেছেন, ‘স্পেনে কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনীদের হত্যা করতে লিওনেল মেসি এবং তার বাড়ি ধ্বংস করে ফেলেছে। এই কাপুরুষোচিত কাজের প্রতিবাদ জানিয়ে আমি মেসির পরিবারের প্রতি সংহতি জানাচ্ছি। আমি পেদ্রো সানচেজের সরকারের কাছে স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছি। কমিউনিজম হচ্ছে সফলদের প্রতি হিংসা, ঘৃণা এবং বিরক্তি দ্বারা চালিত আদর্শ। মুক্ত এবং সভ্য পৃথিবীতে এর কোনো স্থান নেই।’ জানা গেছে, মেসির বাড়ি ভেঙে দেওয়া ‘ফুতোরো ভেজেতাল’ ২০২২ সাল থেকে পরিবেশ বিষয়ে নানা ধরনের আন্দোলন করে আসছে। ২০২২ সালে দলটিই মাদ্রিদের প্রাদো জাদুঘরে স্থাপিত স্প্যানিশ শিল্পী ফ্রানসিসকো দে গয়ার পেইন্টিংয়ে আঠা লাগিয়ে দেয়। বিভিন্ন সময় এমন কাজ তারা আরও কয়েকবার করেছে। ঘটনার ভিডিও করে পরিবেশবাদী সংগঠন ‘ফুতোরো ভেজেতাল’ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, মেসির বাড়ির সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। এ সময় বাড়ির দেয়ালে স্প্রে দিয়ে এবং ‘ধনীরা নিপাত যাক’ লিখে তাকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ধনী মানুষদের কারণে পরিবেশে যে বিপর্যয় হচ্ছে, সেটিও মনে করিয়ে দেওয়া হয় মেসিকে। ভূমধ্যসাগরে অবস্থিত নান্দনিক সৌন্দর্যের লীলাভূসি ইভিজাতে ১ কোটি ২০ লাখ ডলার খরচ করে এই বাড়িটি নির্মাণ করেছিলেন মেসি। লাল ও কালো রংয়ের দেয়াল দিয়ে বাড়িটি আচ্ছাদিত করেছিলেন বর্তমান বিশ্বসেরা এই ফুটবলার। ২০২২ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে বাড়িটিতে থাকেন না মেসি। তবে অবকাশ যাপনের জন্য মাঝে মাঝে সেখানে যেতেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম