ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে শীত বাড়ার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  12:41 PM

news image

ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় আজ মঙ্গলবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও খুবই সামান্য বৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক মঙ্গলবার দুপুরে সমকালকে জানান, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথা দুই-এক ফোটা খুবই সামান্য বৃষ্টি পড়তে পারে। এতে সারাদেশে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। বুধবারের পর এ অবস্থা কেটে যাবে।    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুঙ্ক থাকতে পারে। মঙ্গলবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘনকুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।বৃহস্পতিবারও সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবারের পর রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম