ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২২,  3:09 PM

news image

জাতীয় প্রেস ক্লাবে নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। আনিসের বড় ভাই নজরুল ইসলাম মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে শাহবাগ থানায় এ মামলা করেন। শাহবাগ থানার এসআাই গোলাম হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে প্রকাশ্যে আগুন দেন তিনি। এরপর মঙ্গলবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফসাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। গত ৩১ মে জাতীয় প্রেস ক্লা‌বে একটি সংবাদ সম্মেলনে হেনোলাক্স নামে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস। তার এক বন্ধু একটি গণমাধ্যমকে বলেছেন, ওই টাকা না পেয়েই আজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম