ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

গায়ের জোরে রাষ্ট্রপতির পদে বসে আছেন সাহাবুদ্দিন: কর্নেল অলি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৪,  7:22 PM

news image

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ঘরে সাপ রেখে দেশ নিরাপদ নিরাপদ থাকতে পারে না। মোহাম্মদ সাহাবুদ্দিন গায়ের জোরে রাষ্ট্রপতির পদে বসে আছেন বলে মন্তব্য করেন তিনি। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

 অলি আহমদ বলেন, ‘জনগণ অবৈধ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চায়। আর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকবে কেন?’

তিনি আরও বলেন, ‘দেশদ্রোহিতার অভিযোগে আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া উচিত। দলটির নেতাদের বক্তব্য যেসব মিডিয়া প্রচার করবে, তাদের তালিকা তৈরি করতে হবে।’

জাতীয় নির্বাচন নিয়ে এলডিপির প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারের পরই একটা নির্বাচন দিতে হবে। কারণ, সংস্কার না হলে সব রাজনৈতিক দলের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। তবে সংস্কারে অন্তর্বর্তী সরকার অনেকটাই ধীরগতি। তাই কাজে গতি আনার আহ্বান জানিয়েছেন অলি আহমদ।

আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল হালিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম