ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

গাজীপুর সাংবাদিক ইউনিয়ন শ্রীপুর ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২৩,  3:24 PM

news image

আরিফ প্রধান: গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর শ্রীপুর ইউনিটের ইফতার ও দোয়া মাহফিল রোববার শ্রীপুর উপজেলা প্রশাসনের ক্ষনিকা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্ত, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, কাপাসিয়া ইউনিট সদস্য জাকির হোসেন কামাল, ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মতিন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আমাদের সময়ের জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শিহাব খান, যমুনা টিভির জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এশিয়ান টিভির শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, সরেজমিনের শ্রীপুর প্রতিনিধি জুনায়েদ আকন্দ, সাংবাদিক আব্দুল আজিজ, মোকছেদ মোল্লা সাদ্দাম, আরিফ প্রধান, মুন্নি খান, সেলিম শেখ, এস এম জহিরুল ইসলাম, আসাদুজ্জামান বিপু, মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ। ইফতার পুর্ব আলোচনা ও দোয়া অনুষ্ঠানে দেশ জাতির কল্যাণ কামনা করা হয়। পরে নাগরিক টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আল-আমীনকে শ্রীপুর ইউনিটের চীফ ও দৈনিক সময়ের আলোর শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটনকে ডেপুটি চীফ করে শ্রীপুর ইউনিট গঠন করা হয়। এর আগে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তরিকুল ইসলাম গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম