ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার বৈশ্বিক সব সমস্যার সমাধান হয়ত হবে না, তবে চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না: খলিলুর রহমান নবম পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সবশেষ যে তথ্য মিলল

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২২,  5:07 PM

news image

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী দুই যুবক মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নওগাঁ জেলার মহাদেবপুর থানার বাগদানা গ্রামের মোশারফ হোসেনের ছেলে রিছান (২৩) ও একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. জাকারিয়া (২২)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এসআই মো. ফারুক হোসেন জানান,

শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মী দুই যুবক ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, তারা গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে ভোগড়া চৌধুরী বাড়ি এলকার বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তবে কিসের সাথে, কিভাবে দুর্ঘটনা হয়েছে, তা জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম