ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

গাজীপুরে ভূয়া পুলিশ সদস্য পরিচয়ে আটক ৬

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৫,  10:50 PM

news image

গাজীপুর মহানগরীর পূবাইলের মিরের বাজার এলাকা থেকে ভূয়া পুলিশ পরিচয়দানকারী ৬ যুবক কে আটক করেছে গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ।  আটকৃতরা হলেন পূবাইল নারায়কুল এলাকার মৃত হাবিব এর পুত্র দুবাই প্রভাসী সাব্বির রহমান (২৩), একই এলাকার রবিউল এর ছেলে সিমান্ত খান (২০)  একই থানাধীন বসুগাও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২), হারবাইদ এলাকার সুলতান এর ছেলে শাহরিয়ার (১৯),  বসুগাও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪) এবং নারায়কুল এলাকার  হারুন এর ছেলে সাবেক পুলিশ সদস্য  রিদয় (২০) এ সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল,খেলনা  ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, পুলিশের ব্যাবহৃত  হাতকড়া, পুলিশের স্টিকার, লাইট, ক্যাপ সহ একাধিক পুলিশের ব্যাহৃত মালামাল উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা, এ বিষয়ে পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম