ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  12:17 PM

news image

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরে মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (১২ মার্চ) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ মার্চ) রাত ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে আরিফুল। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান,

শনিবার রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। এ সময় একজনকে মৃত ও দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তিনি আরও জানান, আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, সেলিম নামের অপরজনকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মৃত আরেকজনের পরিচয় জানা যায়নি। উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, শনিবার রাতে মুরগীবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে মর্গে এসে দুজনের মরদেহ পাওয়া গেছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, শনিবার রাত ২টায় খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম