ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে তিনটি ঝুটের গুদামে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৪,  4:46 PM

news image

গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় তিনটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল শনিবার রাতে এ আগুনের সূত্রপাত হয়।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন সংবাদমাধ্যমকে জানান, গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন পাশে আরও দুটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম