ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  5:05 PM

news image

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলের স্টেশন মাস্টার হানিফ আলী। তিনি গণমাধ্যমকে বলেন, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডি এ ডি আরিফিন সিদ্দিক জানান, গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হয়েছে। ট্রেন দুর্ঘটনার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম