ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২২,  4:42 PM

news image

গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল্লাহ আরিফিন বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলকার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আমরা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। এখন ডিবিএলের একটি ইউনিট ও জয়দেবপুরের দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করছে। তিনি বলেন, এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম