ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৫,  4:46 PM

news image

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী আজমিরী গ্লোরী পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুন ধরে যায়। আগুনে বাসের প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে মহানগরীর হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে তখন প্রায় ১০-১২ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ইঞ্জিন থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল। যাত্রীরা সবাই দ্রুত বাস থেকে নামতে পেরেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ আগুন ধরে যায়। আমরা এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছি এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ খুঁজতে তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম