ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের

গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৫,  11:38 AM

news image

এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে গাজীপুরে এক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ এপ্রিল) রাতে মহানগরের সদর থানাধীন দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা (২৯) গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার দাখিনখান এলাকায় ইমতিয়াজ ও সেলিম নামে দুই ব্যক্তি ডিশ ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতেন। গত ৯ এপ্রিল ওই ব্যবসা দখলে নেন গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব মোল্লা। ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে রাকিব মোল্লার সঙ্গে ইমতিয়াজ ও সেলিমের দ্বন্দ্ব চলছিল।  এর জের ধরে শুক্রবার রাতে রাকিব মোল্লা যখন দাখিনখানে অবস্থান করছিলেন, তখন ইমতিয়াজ ও সেলিমসহ আরও ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম