ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

গাজীপুরের বাসচাপায় ৪ জন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  10:30 AM

news image

গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাসচাপায় চারজন নিহত হয়েছেন। আহতাবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে বসুমতি বাস একটি মাছভর্তি ভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আহসানুল হক বলেন, সকাল ৮টার পর এখানে বলাকা নামের একটি বাসের চাকা পাঙচার হওয়ায় চাকা ঠিক করছিল। মাঝে মাছ ব্যবসায়ীদের একটা ভ্যানগাড়ি ছিল। পেছন থেকে বসুমতি বাস এসে ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় ভ্যান গাড়িটি।ঘটনাস্থলেই ৪ জন মারা যান। সম্ভবত ভ্যানচালক, একজন মাছ ব্যবসায়ী, স্থানীয় একজন এবং অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। আরেকজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি। দুর্ঘটনার পর থেকে বসুমতি বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম