ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার সিংহীর মৃত্যু

#

আরিফ প্রধান

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  9:42 PM

news image

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি প্রাণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়। সিংহীটির বয়স আনুমানিক ১১ বছর। এ নিয়ে চলতি মাসেই সাফারি পার্কটিতে ১৩টি প্রাণীর মৃত্যু হলো। পার্কের একজন কর্মকর্তা জানান, গত ১১ আগস্ট ২০২১ তারিখে প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির অংশ ঝুলে থাকতে দেখা যায়।

সিংহীটির শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এবিএম শহীদ উল্ল্যাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. রফিকুল আলমের পরামর্শ মোতাবেক সিংহীটিকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টের লক্ষণ দেখা যায়।   তিনি জানান, সর্বশেষ, গত বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে সিংহীটির পা কাঁপতে থাকে। পরে পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সেটির চিকিৎসা দেন। কিন্তু বৃহস্পতিার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আবারও প্রাণীটির চিকিৎসা দেন। কিন্তু বেলা ১টার দিকে সিংহীটির মৃত্যু হয়। তবে এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষের এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম