ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

গাজা ইস্যু: কার্যকারিতা ছাড়াই শেষ হল কায়রো যুদ্ধবিরতি আলোচনা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:41 PM

news image

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে কায়রোতে মঙ্গলবার আলোচনায় বসেছিল মিশর, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কাতার। কিন্তু কোনও ধরনের কার্যকারিতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়েছে। এদিকে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন দেশ। তাছাড়া রাফায় স্থল অভিযান বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জন্য আন্তর্জাতিক বিচার আদালতের কাছে অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আল নাসের হাসাপাতাল ছেড়ে যারা অন্য জায়গায় যেতে চায় তাদের জন্য নিরাপদ পথ তৈরির আহ্বান জানিয়েছে ডক্টরস উইথআউট বডারস। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি স্নাইপারের গুলিতে খান ইউনিসে আরও তিনজন নিহত হয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৪৭৩ জনে দাঁড়িয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে ৬৮ হাজার ১৪৬ জন। মঙ্গলবার গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে কমান্ডারসহ আরও ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এতে স্থল অভিযানে মোট ২৩২ ইসরায়েলি সেনা প্রাণ হারালো। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছে মিশর সীমান্তবর্তী রাফা শহরে। কিন্তু সেখানেও এখন হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এতে ব্যাপক শঙ্কায় দিন কাটছে বেসামরিক ফিলিস্তিনিদের। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম