ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ ইসরায়েলের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৫,  7:03 PM

news image

গাজা উপত্যকা দখলের জন্য ইসরায়েলের চলমান সামরিক অভিযান আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আর্মি রেডিও এই খবর জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা ডোরন কাদোশ উল্লেখ করেছেন যে, ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় কার্যকলাপ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ তিনি লিখেছেন, বাস্তবে এর অর্থ হচ্ছে গাজা সিটি দখলের অভিযান এখন স্থগিত। এই নির্দেশের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে গাজা সংঘাত বন্ধের লক্ষ্যে দেওয়া যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে নিশ্চিত করেছে, হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হওয়ার পর ইসরায়েলও তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাবটি গ্রহণের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না মানলে হামাসকে ‘নরকযন্ত্রণা’ ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এই ঘোষণার কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। তবে, তারা এও জানিয়েছে যে প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম