ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

গাজায় নৃশংসতা মুক্তিযুদ্ধে নারীর উপর নির্যাতন মনে করিয়ে দেয়: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৩,  11:29 AM

news image

ইসরায়েল গাজায় যেভাব হামলা চালাচ্ছে তাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের দুই লাখ নারীর উপর অমানবিক নির্যাতনের কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ সম্পর্কিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।  তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা ও  যুদ্ধবিরতির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে বিশ্বের সকল নারীকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনে প্রধানমন্ত্রী, ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে তা তুলে ধরার জন্য সৌদি আরব ও ওআইসিকে আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে নারীর অধিকার ও লিঙ্গ সমতা রক্ষায় গৌরবের সাথে কাজ করে যাচ্ছে।  প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্ব মুসলিম নারী সমাজের প্রতি বেশ কিছু পরামর্শে বলেন, ফিলিস্তিনে সংগঠিত নারী ও শিশুদের প্রতি যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তা বন্ধ করতে হবে। ইসলামোফোবিয়ার নাম দিয়ে নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে তা বন্ধ করতে হবে। এসডিজি-৫ পূরণে লিঙ্গ-সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়নের দিকে যথাযথ মনোযোগ দিয়ে মুসলিম নারীদের স্বাধীনভাবে চলাচলের ও নিজেদের উপস্থাপনের সুযোগ দিতে হবে। সর্বশেষ শেখ হাসিনা তার বক্তব্যের সমাপনী অংশে  বেগম রোকেয়ার কথা উল্লেখ করে বলেন, কবি তার 'সুলতানার স্বপ্ন'  গ্রন্থে সেই ১৯০৫ সালে নেতৃত্বাধীন বিশ্বের কল্পনা করেছিলেন।  উল্লেখ্য, সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তাঁর সম্মানে আয়োজিত নৈশ্যভোজে অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী জেদ্দা থেকে মক্কায় যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। শেখ হাসিনা ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম