ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৬৪ হাজার ৩৬৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  11:11 AM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে।  রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন ফিলিস্তিনি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাজায় একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০৯ জন। এর মধ্যে ক্ষুধা ও অনাহারে মারা গেছেন পাঁচজন। বিবৃতিতে আরও বলা হয়, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে ৩১ জন নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৪১৬ ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন ১৭ হাজার ৭০৯ জন। এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম