ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৫৮, আহত ৮৪

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৪,  5:02 PM

news image

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সোমবার (২৩ ডিসেম্বর) ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় হতাহতের এ ঘটনা ঘটে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) এ খবর জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন। “নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি”, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম