ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৫ ফিলিস্তিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  5:35 PM

news image

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০৪ জন। নিহতদের মধ্যে পাঁচজন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ২৮৩ জনে। খবর মিডল ইস্ট আই। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ ক্ষুধায় আরও চারজন মারা গেছেন। এর ফলে একই সময়ে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যাদের মধ্যে ১৪৭ জন শিশু। এছাড়া মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেগুলো উদ্ধার করতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। সূত্র: মিডল ইস্ট আই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম