ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৩২ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড ৪৬ ভিসি ইস্যুতে ডুয়েট রণক্ষেত্র, আহত ১৫ ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে দেশের অত্যাধুনিক কারাগার ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

গাজায় ইসরায়েলি গণহত্যাকে হিটলারি বর্বরতার সঙ্গে তুলনা ব্রাজিল প্রেসিডেন্টের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  11:02 AM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে তৎকালীন জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারের অপরাধযজ্ঞের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সিলভা।  তিনি বলেন, “গাজায় আজ যা হচ্ছে তাকে যুদ্ধ বলা যায় না, এটি হচ্ছে গণহত্যা।” ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন,

“এটি এমন কোনও যুদ্ধ নয় যেখানে সৈন্যদের বিরুদ্ধে সৈন্যরা যুদ্ধ করছে। বরং এখানে উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত একটি সেনাবাহিনী প্রতিপক্ষের নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে।” লুলা দা সিলভা বলেন, “গাজায় আজ ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা বিশ্বের ইতিহাসে আর কখনও কোথাও হয়নি। অবশ্য একবার হয়েছিল যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।” গাজা উপত্যকায় তৎপর জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-কে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ইউএনআরডব্লিউএ’র কয়েকজন কর্মী ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে অংশ নিয়েছিলেন বলে তেল আবিব দাবি করার পর আমেরিকাসহ বিশ্বের বহু দেশ জাতিসংঘের ওই সংস্থাকে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়।  সিলভা বলেন, যে ভূখণ্ডের জনগণ বহু দশক করে নিজেদের জন্য একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করে আসছে তাদের জন্য মানবিক সাহায্য বন্ধ করা উচিত হবে না। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম