ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

গাজায় আত্মসমর্পণ করেনি হামাস যোদ্ধারা, শীর্ষ নেতার বিবৃতি

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৩,  4:42 PM

news image

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশক বলেছেন, গাজার রাস্তায় অর্ধ-উলঙ্গ করে যে সমস্ত ফিলিস্তিনি নাগরিকের ছবি প্রকাশ করেছে ইসরায়েলের সেনারা, তারা সবাই গাজার বেসামরিক নাগরিক, কেউ হামাসের যোদ্ধা নন। তিনি বলেন, এর মধ্য দিয়ে দখলদাররা একেবারেই প্রকাশ্য একটি হাস্যকর নাটকের অবতারণা করেছে, যা তাদের স্বভাবগত বৈশিষ্ট্য।  ইজ্জাত আর রিশক বলেন, হামাসের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বিজয় দাবি করা দখলদারদের অভ্যাসে পরিণত হয়েছে। হামাসের এই নেতা বলেন, গাজার রাস্তায় কিছু বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে অর্ধ-উলঙ্গ অবস্থায় বসিয়ে তাদের পাশে অস্ত্র রেখে ইসরায়েলি সেনারা দাবি করছে যে, তারা সবাই হামাসের যোদ্ধা, কিন্তু এটি মিথ্যা এবং বাস্তব কোনও ভিত্তি নেই। এর বিপরীতে ইহুদিবাদীরা যুদ্ধের ময়দানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মুখোমুখি হয়ে সত্যিকারের অভিজ্ঞতা অর্জন করছে। যেখানে তারা সামান্য প্রতিরোধের আশা করেছিল সেখানে তারা প্রচণ্ড হামলার মুখে পড়ছে এবং প্রতিদিন তারা তাদের সেনা সদস্য ও অফিসারদেরকে হারাচ্ছে। দখলদার সেনারা যত জায়গায় আগ্রাসন চালানোর চেষ্টা করছে তার প্রত্যেকটি জায়গায় তারা যুদ্ধের মুখোমুখি হচ্ছে। এর পাশাপাশি অবৈধ ইহুদি বসতিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা আল্লাহর সৈনিক; তারা আত্মসমর্পণ কিংবা পরাজয় চেনে না বরং তাদের মূলমন্ত্র হচ্ছে জিহাদ যেখানে বিজয় অথবা শাহাদাতের মধ্য দিয়ে চূড়ান্ত ফয়সালা হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম