ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

গাজার ‘অস্তিত্ব’ হুমকির মুখে, জাতিসংঘের সতর্কতা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৫,  10:46 AM

news image

গাজায় ইসরায়েলের হামলা ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে বলে মঙ্গলবার জাতিসংঘ সতর্ক করেছে। তারা অবিলম্বে বড় পরিসরে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) নতুন এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা উপত্যকা পুনর্গঠনে ৭০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হবে এবং এতে কয়েক দশক সময় লাগতে পারে। তারা সতর্ক করেছে, যুদ্ধ ও বিধি-নিষেধ ফিলিস্তিনি অর্থনীতিতে ‘নজিরবিহীন পতন’ ডেকে এনেছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযান খাদ্য, বাসস্থান ও স্বাস্থ্যসেবাসহ প্রতিটি বেঁচে থাকার স্তম্ভকে দুর্বল করে দিয়েছে এবং গাজাকে মানবসৃষ্ট অতল গহ্বরে ঠেলে দিয়েছে। এতে আরো বলা হয়, একটানা পদ্ধতিগত ধ্বংস গাজা আবার বাসযোগ্য স্থান ও সমাজ হিসেবে পুনর্গঠিত হতে পারবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ ‘অর্থনৈতিক, মানবিক, পরিবেশগত ও সামাজিক ক্ষেত্রে ধারাবাহিক সংকট উন্মোচন করেছে, যা গাজাকে উন্নয়ন থেকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে’। এতে আরো বলা হয়েছে, যদি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক সাহায্য আসে, তবুও গাজাকে ২০২৩ সালের অক্টোবরের আগের অবস্থায় ফেরাতে কয়েক দশক সময় লাগবে। ইউএনসিটিএডি একটি ‘সমন্বিত পুনরুদ্ধার পরিকল্পনা’র আহ্বান জানিয়েছে, যেখানে ‘সমন্বিত আন্তর্জাতিক সহায়তা, আর্থিক স্থানান্তর পুনঃস্থাপন এবং বাণিজ্য, চলাচল ও বিনিয়োগের ওপর বিধি-নিষেধ শিথিল করার পদক্ষেপ’ অন্তর্ভুক্ত থাকবে। গাজার জনগোষ্ঠী যখন ‘চরম ও বহুমাত্রিক দারিদ্র্যের’ মুখোমুখি, তখন জাতিসংঘের এ সংস্থা সবার জন্য জরুরি মৌলিক আয় প্রবর্তনের আহ্বান জানিয়েছে, যা প্রত্যেককে নবায়নযোগ্য ও নিঃশর্ত মাসিক নগদ অর্থ স্থানান্তর প্রদানের সুযোগ দেবে।  প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতা, দ্রুত সম্প্রসারিত বসতি স্থাপন এবং শ্রমিক চলাচলে বিধি-নিষেধ পশ্চিম তীরের অর্থনীতিকে ধ্বংস করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম