ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

গাজায় ইসরায়েলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে: মাহাথির মোহাম্মদ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  11:16 AM

news image

গাজায় ইসরায়েলের চলা আগ্রাসনের কড়া সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, গাজার জনগণের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতা বিশ্ব কোনদিন ভুলবে না, ভোলা যাবে না। তাদের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘গাজার অবস্থা ভয়াবহ। তারা গর্ভবতী নারী, সদ্যোজাত শিশু, তরুণ-তরুণী, পুরুষ ও নারী, অসুস্থ ও গরিব সবাইকে হত্যা করেছে। এটি কীভাবে ভুলে যাওয়া সম্ভব?’ গাজায় ইসরায়েলের ভূমিকাকে তিনি ‘গণহত্যামূলক’ আখ্যা দেন এবং বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এটি ইতিহাস ভুলে যাবে না।’ তিনি আরও বলেন, “এটি হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে ভুলে যাওয়া যাবে না।” মাহাথির বিস্ময় প্রকাশ করে বলেন, যারা নিজেরাই নাৎসি বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছেন, তারা কীভাবে একই ধরনের নৃশংসতা অন্যদের ওপর চাপিয়ে দিতে পারেন! তিনি বলেন, “আমি ভেবেছিলাম, যারা এমন কষ্ট ভোগ করেছে তারা অন্যদের ওপর তা চাপাতে চাইবে না,”  মাহাথির মোহাম্মদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে। শতবর্ষেও তার অবস্থান অটল—মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও বলিষ্ঠ কণ্ঠ। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম