ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা

গাইবান্ধা-৫ উপনির্বাচন: ফের ৯৪ কেন্দ্রের তদন্তের নির্দেশ

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২২,  12:59 PM

news image

আলোচিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বন্ধ হওয়া ৯৪ কেন্দ্রের বিষয়ে আবারও তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সার্বিক বিষয়ে আবারও তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ প্রদান করেছেন তিনি। এরপর প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন সিইসি। শনিবার (৫ নভেম্বর) সকালে সিসি ক্যামেরার মাধ্যমে ফরিদপুর-২ আসনের উপনির্বাচন মনিটরিং করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেন,

ইসি কেবল বন্ধ হওয়া ৫১টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে, সিসিটিভি দেখে বাকি ৯৪টি কেন্দ্র বিশ্লেষণ করতে কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তারপর সমন্বিত সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য ঘোষণা করা হলে ১২ অক্টোবর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সাঘাটা ও ফুলছড়িতে নানা অনিয়মের অভিযোগে উপনির্বাচন বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। আসনটিতে উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম