ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন আগামীকাল

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২২,  12:49 PM

news image

বুধবার (১২ অক্টোবর) গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণে প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এরপর থেকে নির্বাচনী প্রচারণা জমে ওঠে। গতকাল সোমবার (১০ অক্টোবর) মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়। উপ-নির্বাচনে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে নৌকা ও লাঙ্গলের মধ্যে মূল লড়াই হতে পারে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব বলেন, সুষ্ঠুভবে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ আসনের উপ-নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান, জাতীয় পার্টি (জাপা) মনোনীত এএইচএম গোলাম শহীদ, বিকল্পধারা মনোনীত জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান এবং সৈয়দ মাহবুবুর রহমান। তিনি আরও বলেন, এ আসনে ইভিএম-এ ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোটগ্রহণ করা হবে।

মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ৯৮ জন। আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান সমর্থিতদের দাবি, দল (জাপা) বদলানো ফজলে রাব্বী ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তখন থেকে দলকে সুসংগঠিত করে রেখেছেন মাহমুদ হাসান। এছাড়া তিনি ২০০৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোনীত হয়ে প্রায় সাড়ে পাঁচ বছর দায়িত্বে ছিলেন। এ সুবাদে দুই উপজেলার তরুণ ও যুব সমাজের মধ্যে তার যথেষ্ট প্রভাব রয়েছে। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের মূল নেতৃত্ব তার সঙ্গে কাজ করছে। ক্ষমতায় না থেকেও তিনি তদবির করে নদী ভাঙন রোধ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ এলাকার অনেক উন্নয়ন করেছেন। এ জন্য তিনি জনপ্রিয়তায় এগিয়ে আছেন। মাহমুদ হাসান জানান, নৌকা উন্নয়নের প্রতীক। ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তিনি নির্বাচিত হলে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। তিনি নির্বাচিত হলে দুই উপজেলায় স্থায়ীভাবে নদী ভাঙন রোধ এবং গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের ব্যবস্থা করবেন বলে জানান।অন্যদিকে, জাপা নেতারা মনে করেন, জাপা এখন সুসংগঠিত। জাপা মনোনীত প্রার্থী গোলাম শহীদ সাঘাটা উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন তার এলাকার উন্নয়ন করেছেন। উপ-নির্বাচনে আসনটি জাপাকে ফিরিয়ে দিতে পারবেন। গোলাম শহীদ জানান, উপ-নির্বাচনে ভোটাররা তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম