ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী হামলা

#

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  8:41 PM

news image

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে গাইবান্ধা বাণিজ্য মেলায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অতর্কিতে তাদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যক্কারজনক প্রচেষ্টা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দারাও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।  এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি বলেন, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম