ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

গাইবান্ধায় ট্রাকচাপায় নারীসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২৩,  9:39 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় এক নারীসহ অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। সোমবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী দুলালী বেগম (৬৫) এবং রাখালবুরুজ ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও সাফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদুল ইসলাম রুবেল (৪০)। আহতরা হলেন-

গোবিন্দগঞ্জে মালঞ্চা গ্রামের লাল মিয়া, পচারিয়া গ্রামের আফজাল হোসেন, হাবিবপুর গ্রামের এনামুল হক, খিরিবাড়ী গ্রামের মানিক মিয়া, কলাকাটা হামচাপুর শাহ আলম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কোচাশহর বাজার থেকে ৬ জন যাত্রী অটোরিকশা যোগে গোবিন্দগঞ্জ উপজেলা শহরে আসছিলেন। অটোরিকশাটি পৌর শহরের সোনারপাড়ার পৌঁছালে বালুবাহী ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই দুলালী বেগম মারা যান। অটোরিকশা চালকসহ ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। আহত রশিদুল ইসলাম রুবেলকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম