ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

গাংনীতে ট্রাক চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২২,  5:42 PM

news image

মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রিপন আলী গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামের হকজেল আলীর ছেলে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। রিপন একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী বিশ্বাস বলেন, রিপন হোসেন মোটরসাইকেলযোগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাতলামারী বাজারে যাওয়ার পথে আকুবপুর বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম