ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

গলায় ছুরি ধরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২২,  4:08 PM

news image

টানাপোড়েনের সংসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চট্টগ্রাম শহরে ছুটে আসেন ঝুমুর (ছদ্মনাম)। গার্মেন্টসে কাজ করে ভালোই চলছিল জীবন-জীবিকা। এবার ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসতে দেরি হওয়ায় চাকরি চলে যায় তার। ইটপাথরের নিষ্ঠুর এই শহরে অসহায় হয়ে পড়েন বেকার ঝুমুর (২৬)। চাকরির জন্য পরিচিতদের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি চাকরির সন্ধান। ফোনে চাকরির প্রলভোন দেখিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেখা করতে বলেন পূর্বপরিচিত বাপ্পী। সেখানে ওঁৎ পেতে থাকা তিন সহযোগীসহ গলায় ছুরি ধরে তাকে নিয়ে যায় পাহাড়ি নির্জন স্থানে।

সেখানে পালাক্রমে ধর্ষণ শেষে অন্ধকারাচ্ছন্ন ঝোঁপে ফেলে যাওয়া হয় বলে জানান মেডিকেলে নিয়ে যাওয়া মো. জহির। শনিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানাধীন বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের পঞ্চম ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, গণধর্ষণের শিকার ওই ভুক্তভোগী এলাকায় গিয়ে পার্শ্ববর্তী জহির নামে এক ব্যক্তির সহযোগিতায় হাসপাতালে আসেন। বর্তমানে তিনি ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত অন্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ আকবর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম