ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২ যুবক

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  5:35 PM

news image

ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে মো. নয়ন (২৬) ও আমির হোসেন (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে ঘটে এ ঘটনা। নিহত দুজন পেশাদার গরু চোর অভিযোগ স্থানীয়দের। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন ভূঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গরুর মালিক খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ির ও আশপাশের অন্যান্য লোকজন বেরিয়ে নয়ন ও আমির হোসেনকে ধাওয়া দিয়ে বাড়ির দরজায় গিয়ে তাদের আটক করেন। তাদের দুজনকে আটকের পর বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়। তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিল। পরে স্থানীয়রা তাদেরকে ধরে গণধোলাই দিয়েছে এবং ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম