ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ

গরম কমবে কবে জানাল আবহাওয়া অফিস

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৪,  4:39 PM

news image

গত সপ্তাহে সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হলে সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে। আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এসময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। তখন সারা দেশে বৃষ্টি বেড়ে ভ্যাপসা গরম কমতে পারে। শুক্রবার দেশে সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নেত্রকোনায়। এদিন ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুই মাসে সর্বোচ্চ। গতাকাল সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম