ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

গম্ভীরের সহযোগী হতে পারে যেসব তারকা ক্রিকেটার

#

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই, ২০২৪,  9:17 PM

news image

নানান নাটকীয়তার পর ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। দায়িত্ব নিলেও এখনও তার বেতন নিয়ে চুক্তি হয়নি। জানা গেছে, বেতন আপাতত তার চিন্তার বিষয় নয়। পছন্দমতো সাপোর্ট স্টাফদের দলে নেওয়ার দিকেই আপাতত মনোযোগ দিচ্ছেন। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, গৌতমের কাছে কোচিংয়ের দায়িত্ব নেওয়াই আসল ছিল। বেতন বা বাকি কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীর ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল। দলে যোগ দেওয়ার সময়েও রবির সঙ্গে কোনো চুক্তি হয়নি। পরে সব ঠিক হয়। গৌতমের ক্ষেত্রেও খুঁটিনাটি ব্যাপারগুলো পরে ঠান্ডা মাথায় তৈরি করা হবে। বেতন হবে রাহুল দ্রাবিড়ের মতোই। দায়িত্ব নেওয়ার আগে বিসিসিআইকে যে কয়টা শর্ত দিয়েছিলেন গম্ভীর, তার মধ্যে অন্যতম হলো নিজের ইচ্ছে মতো সাপোর্ট স্টাফ বাছাই করতে দিতে হবে; যা মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।তাই জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) সঙ্গেও যোগাযোগ রেখে চলবেন তিনি। গম্ভীর নিজেও সে কথা কোচ হওয়ার পরেই বলেছিলেন। এনসিএর কোচ এবং আগামী দিনের প্রতিভাবান ক্রিকেটারদের তালিকা চাওয়া হতে পারে। গুঞ্জন রয়েছে গম্ভীরের সহকারী কোচ হতে পারে কেকেআরের অভিষেক নায়ার। কারণ, গম্ভীরের পাশাপাশি রোহিত শর্মাও পছন্দ করেন। বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে জহির খান বা লক্ষ্মীপতি বালাজিকে। তবে গম্ভীরের পছন্দ বিনয় কুমার। আর ফিল্ডিং কোচ হিসেবে ভাসছে জন্টি রোডসের নাম। তবে দেশি কোচ নেওয়ার ব্যাপারে জোর দেওয়া হতে পারে বলে জানা গেছে। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে রোহিত-কোহলিদের দায়িত্ব নেবেন গম্ভীর। তবে তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফর। সেই সিরিজে পাঁচটি টেস্ট হবে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম