ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

গভীর রাতে যাত্রাবাড়ী, উত্তরায় তিন বাসে, বসুন্ধরায় প্রাইভেট কারে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৫,  11:36 AM

news image

রাজধানী ঢাকার তিন স্থানে আরও তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। এর আগে সোমবার (১০ নভেম্বর) সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সোমবার দিবাগত রাত পৌনে ১টা থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাত ৪টার মধ্যে ঢাকার তিন স্থানে এসব অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, ঘটনার সময় বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির বিরুদ্ধে আন্দোলনে ‘হামলা ও মানুষ হত্যার’ অভিযোগ আনা হয়েছে। দলটির কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম