ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২১,  2:19 PM

news image

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে প্রতিপক্ষের লোকজন জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহিরখারুয়া বাজারে এ ঘটনা ঘটে। গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার নাম জাহিদুল হাছান শান্ত (৩২)। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের মহিরখারুয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। চুয়াডাঙ্গা শহরে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যাচুয়াডাঙ্গা শহরে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা নিহতের স্ত্রী শাহনাজ পারভীন বলেন, ‘শুক্রবার রাতে শান্ত যখন মহিরখারুয়া বাজারে সিয়ামের মনিহারি দোকানে কেনাকাটা করছিলেন। এসময় একই গ্রামের একরাম কায়সার ও বুলবুলের নেতৃত্বে একদল সশস্ত্র লোকজন শান্তর তার হামলা চালায়। তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা শান্তকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’ গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘ডিস ব্যবসার বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম