ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১৮৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে, ২০২৩,  4:20 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ৩৪৪ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। এর বাইরে এই রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৩৭ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৮ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ৫৭৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৮ লাখ ৮৩ হাজার ২৬৬ জনের। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৬ কোটি ১৭ লাখ ১৪ হাজার ৩৩৭ জন। বৃহস্পতিবার জার্মানিতে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৩৫ জন। একই দিন ১৯ হাজার ৮০ জন নতুন আক্রান্ত রোগী নিয়ে দৈনিক আক্রান্তের হিসেবে শীর্ষে অবস্থান নিয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি, এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৭ লাখ ২৮ হাজার ৯৭৫ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৬ লাখ ৯০ হাজার ৮০৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৮ হাজার ১৬৯ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম