ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকায় রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ দম্পতির গণবিয়ে একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলেই ৩৩ লাখ টাকা জরিমানা ইপিআই টিকা বিতরণে চরম সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা একদিনে ১৫ দপ্তরের চেয়ারম্যান-মহাপরিচালক পরিবর্তন করল সরকার আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে: রিজভী

গত বছর সারাদেশে ৫৩২ শিক্ষার্থীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৩,  3:11 PM

news image

২০২২ সালে সারাদেশে ৫৩২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মধ্যে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী ৪৪৬ জন। এর মধ্যে মেয়ে ২৮৫ জন এবং ছেলে ১৬১ জন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইনে প্রকাশিত খবরের ভিত্তিতে তৈরি এই পরিসংখ্যান তুলে ধরেছে আঁচল ফাউন্ডেশন। আঁচল ফাউন্ডেশনের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের টিম লিডার ফারজানা আক্তার লাবনী বলেন, স্কুল ও সমমান পর্যায়ের ৩৪০ জন এবং কলেজ ও সমমান পর্যায়ের ১০৬ জন শিক্ষার্থী আত্মহনন করেছে। তাদের মধ্যে মাদরাসার শিক্ষার্থী ৫৪ জন। শিক্ষার্থীদের আত্মহত্যার বিভাগ ভিত্তিক পরিসংখ্যান তুলে সংবাদ সম্মেলনে জানানো হয়, স্কুল-কলেজ ও সমমান পর্যায়ের আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ২০ দশমিক ৭৭ শতাংশ ঢাকা বিভাগের,

১৭ দশমিক ২৭ শতাংশ চট্টগ্রাম বিভাগের, ১৬ দশমিক ৮১ শতাংশ রাজশাহী বিভাগের, ১৪ দশমিক ১৩ শতাংশ খুলনা বিভাগের, ৮ দশমিক ৭৪ শতাংশ রংপুর বিভাগের, ৮ দশমিক ৫৩ শতাংশ বরিশাল বিভাগের, ৬ দশমিক ২৭ শতাংশ ময়মনসিংহ বিভাগের এবং ৪ দশমিক ৪৮ শতাংশ সিলেট বিভাগের। এ ছাড়া স্কুল-কলেজ ও সমমান পর্যায়ের আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে মেয়ে ৬০ দশমিক ৯০ শতাংশ এবং ছেলে ৩৬ দশমিক ১ শতাংশ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শিক্ষার্থীদের আত্মহত্যার কারণ তুলে ফারজানা আক্তার লাবনী বলেন, অভিমানের কারণে সবচেয়ে বেশি ২৭ দশমিক ০৬ শতাংশ স্কুল-কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মধ্যে বেশির ভাগেরই অভিমান ছিল পরিবারের ওপর। এ ছাড়া প্রেমঘটিত বিষয়সহ বিভিন্ন কারণেও আত্মহত্যা করেছে শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানসেন রোজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম ও মনোবিজ্ঞানী শাহরিনা ফেরদৌস প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম