ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

গতি ফিরেছে রেমিট্যান্সে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২২,  11:46 AM

news image

দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের বিভিন্ন সুযোগ দিচ্ছে সরকার। টাকা পাঠানোর প্রক্রিয়া সহজ করা হয়েছে। ফলে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে রেমিট্যান্স বেশি এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের ২২ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৪০ লাখ ইউএস ডলার। সেই হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় ৫ কোটি ৮৪ লাখ ডলার। গত নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে দৈনিক রেমিট্যান্স এসেছে প্রায় ৫ কোটি ৩৬ লাখ ডলার। পুরো ডিসেম্বর এভাবে রেমিট্যান্স আসতে থাকলে ২২০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। যা ডলার সংকটের মধ্যে রিজার্ভের জন্য সুখবর। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, গত নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। গত অক্টোবর মাসে ছিল ১৫২ কোটি ৫৫ লাখ ডলার। যদিও চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। তা আগস্ট ও সেপ্টেম্বর মাসে কমে দাঁড়িয়েছিল যথাক্রমে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার ও ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, রিজার্ভ ও রেমিট্যান্স বাড়াতে হুন্ডি প্রতিরোধের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩০ জন বেনিফিশিয়ারির হিসাব সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা বাড়ানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম