ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

গতকাল পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  3:33 PM

news image

পদ্মা সেতুতে শুক্রবার রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। এদিন ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। গত সপ্তাহে চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। শুক্রবার পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি যানবাহনও পারাপার করেছে। শুক্রবার থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কেও টোল আদায় শুরু হয়েছে। প্রথম দিনে ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে এই মহাসড়ক থেকে। আর যানবাহন পারাপার করেছে মোট ৪১ হাজার ৭১৪টি। এরমধ্য ধলেশ্বরী সেতুর কাছের টোল প্লাজা দিয়ে ২৬ হাজার ৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এখান দিয়ে টোল আদায় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। আর ভাঙা দিয়ে ১৫ হাজার ৬৫০টি যানবাহন পারাপার করেছে। আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকার টোল। আর পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮০১টি। আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকার টোল। জাজিরা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১২ হাজার ৫৯৭টি। টোল আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা। প্রসঙ্গত, ২৫ জুন উদ্বোধন করা হয় বহু প্রতীক্ষিত পদ্মা সেতু। এর পরদিন সকাল ৬টা থেকে সাধারণের জন্য খুলে দেয়া হয় এই সেতু। প্রথমদিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে পদ্মা সেতুর ওপর দিয়ে। এদিন ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকার টোল আদায় করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম