ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৬,  5:32 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়। জহির উদ্দিন স্বপন জানান, চিন্তাচেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চান তারা। বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো মুক্ত গণমাধ্যম দিবস আয়োজন সফল করার জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম