ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

গণভোটের দাবি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল: বিএনপি নেতা সালাহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৫,  9:49 PM

news image

গণভোটের দাবি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য যুব সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, গণভোটের বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে তা জাতীয় নির্বাচনের সঙ্গেই করা সম্ভব। পাশাপাশি পিআর ইস্যুতেও দেশকে অস্থিতিশীল করতে চায় কয়েকটি রাজনৈতিক দল। বিএনপির এই নেতা বলেন, দেশে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পতিত ফ্যাসিবাদী শক্তি ও দেশি-বিদেশি ষড়যন্ত্র। তবে ঐক্য ধরে রাখলে তারা নির্বাচন বানচাল করার কোনো সুযোগ পাবে না। তাদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভবিষ্যতের রাজনীতিকে আরও ভয়ংকর করে তুলবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এ বিষয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেতে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আগামী নির্বাচন নিয়ে পুলিশ বাহিনীর প্রতি আস্থাহীনতার বাস্তবতা স্বীকার করে সালাহউদ্দিন আহমেদ বলেন, জনগণই আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলবে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও নির্বাচনে দায়িত্ব পালন করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম